মফস্বল সংবাদ

লক্ষ্মীপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৪০তম বিজয় দিবস উদযাপিত

লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বিজয়ের চল্লিশতম বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনি দিয়ে কালেক্টরেট ভবন সংলগ্ন বিজয় চত্বরস্থ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয়পার্টি, কমর উদ্দিন ওয়াক্ফ ইষ্টেটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। পরে ১২টা ৩০ মিনিটে শহরের বাগবাড়িস্থ গণকবরে পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদদের রূহের মাঘফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান, পুলিশ সুপার মোঃ জমশেদ আলী, জেলা আওয়ামীলীগ সভাপতি এম আলাউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাষ্টার আনোয়ারুল হক প্রমুখ। এ ছাড়াও অন্যান্য কর্মসূচি পালনের মধ্যে রয়েছে, জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন, জেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।

-জাহাঙ্গীর হোসেন লিটন

 

 

 

 

 

 

     
lbheading